প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গড় হিসেবেই পরিচিত বহরমপুর। এই কেন্দ্রের টানা পাঁচবারের সাংসদ তিনি। বাংলায় যখন কংগ্রেসের ভরাডুবি, সেইসময়েও নিজের আসনে জিতেছিলেন অধীর। ২০২৪-এও মনে করা হয়েছিল তাঁকে কেউ সাংসদ পদ থেকে সরাতে পারবেন না। কিন্তু গণনার দিনে ট্রেন্ডে দেখা যাচ্ছে অন্য ছবি। বড় ব্যবধানে পিছিয়ে পড়েছেন কংগ্রেস প্রার্থী।
বহরমপুর লোকসভা কেন্দ্রে ১১ রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান (TMC Candidate Yusuf Pathan) ৫৮ হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছে। অধীর চৌধুরী কিছু সময় আগেই তৃতীয় স্থানে নেমে এসেছিলেন। তবে দুপুর ৩ টের ট্রেন্ড বলছে, এই মুহূর্তে তিনি দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথমে জায়গা ধরে রেখেছেন ইউসুফ পাঠান।
১৯৯৯ সাল থেকে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury)। গত ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভা থেকে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম ঘোষণা করে বড় চমক দিয়েছিল তৃণমূল। প্রচার চলাকালীন বহরমপুরের মাটি আঁকড়ে পড়েছিলেন ইউসুফ পাঠান। ভোটের দিনেও জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল তাঁর গলায়।
বাংলায় কংগ্রেসের ‘শক্ত ঘাঁটি’ বহরমপুর হাতছাড়া হবে? এই কেন্দ্রেও সবুজ ঝড়! নাকি শেষ মুহূর্তে খেলা ঘুরবে। বহরমপুরের ফলাফলের দিকে নজর থাকবে সব মহলের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

