বাবা-মা হলেন বরুণ-নাতাশা

ধাওয়ান পরিবারে আগমন ঘটল নতুন সদস্যের । সোমবার সন্ধ্যায় কন্যাসন্তানের জন্ম দিলেন বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালাল । জানা যায়, সুস্থ রয়েছেন নতুন মা ও সদ্যোজাত ।

২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডেভিড পুত্র বারুণ ধাওয়ান । তাঁর ‘চাইল্ডহুড সুইটহার্ট‘ নাতাশা দালালের সঙ্গেই গাঁটছড়া বাঁধেন বরুণ । চলতি বছরের ফেব্রুয়ারিতে এই তারকা দম্পতি তাঁদের সোশ্যাল মিডিয়ায় হবু বাবা-মা হওয়ার সুখবরটি সামনে আনেন । আর সেই ছবি সামনে আসতেই, নেটদুনিয়ায় শুভেচ্ছা বার্তা আসতে থাকে একের পর এক ।

বিয়ের তিন বছর পর বাবা হলেন বরুণ ধওয়ান । মঙ্গলবার বরুণ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও তাঁর কন্যা সন্তানের আগমনের কথাটি ঘোষণা করেন ; লিখলেন, ‘বেবি ধাওয়ান ইজ হিয়ার‘ । আর সেই অফিশিয়াল ঘোষণা করতেই শুভেচ্ছার বন্যা বইতে থাকে । সামাজিক মাধ্যমে পরিচালক করণ জোহর নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানান । একই সঙ্গে অভিনন্দন জানান, অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াও ।

কেরিয়ারে সাফল্য, সুখী দাম্পত্য জীবনের পর এবার নাতাশা-বরুণের জীবনে নতুন অধ্যায় শুরুর পালা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube