বিজেপির ‘ঘাঁটি’ মেদিনীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। অনেকটাই পিছিয়ে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল। গণনা শেষে পদ্ম শিবির আসন ধরে রাখতে পারবে কিনা তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। লোকসভা নির্বাচনে বাংলায় কার্যত ভরাডুবির মুখে বিজেপি!
২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষকে প্রার্থী করে বিজেপি। তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে ৮০ হাজারের বেশি ভোটে পরাজিত করেছিলেন তিনি। চলতি নির্বাচনে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে বর্ধমান-দুর্গাপুরের টিকিট দেওয়া হয়। তাঁর জেতা আসনে প্রার্থী হন অগ্নিমিত্রা পল। অন্যদিকে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া।
দিলীপ ঘোষের কেন্দ্র বদল নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। শাসক দল তৃণমূলও কটাক্ষ করতে ছাড়েনি। যদিও মেদিনীপুরে জয় নিয়ে আশাবাদী ছিল বিজেপি। তবে মঙ্গলবার গণনার শুরু থেকেই পিছিয়ে বিজেপি প্রার্থী জুন মালিয়া। ট্রেন্ড (দুপুর ১ টা পর্যন্ত) বলছে ব্যবধান বাড়িয়ে ২৪ হাজার ৩৯২ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূলের তারকা প্রার্থী।
বাংলায় বহু কেন্দ্রে পিছিয়ে রয়েছে বিজেপি। দিলীপ ঘোষ খোদ নিজের নির্বাচনী কেন্দ্র বর্ধমান-দুর্গাপুরে পিছিয়ে রয়েছেন। এছাড়া বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কোচবিহারে নিশীথ প্রামাণিক, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়,ব্যারাকপুরে অর্জুন সিং সহ আরও একাধিক বিজেপি প্রার্থী নিজ নিজ কেন্দ্রে পিছিয়ে রয়েছেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

