হুগলিতে এবার হাইভোল্টেজ লড়াই । এক কালের সহকর্মী এবার একে অপরকে টক্কর দিলেন রাজনৈতিক ময়দানে । হুগলির লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন দক্ষ অভিনেত্রী, সদ্য রাজনীতিতে পা রাখা রচনা বন্দ্যোপাধ্যায়; তাঁর উল্টোদিকে রয়েছেন আরেক সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী তথা দুঁদে রাজনীতিবিদ লকেট চট্টোপাধ্যায় । শেষ হাসি হাসবেন কে? এই প্রশ্নের উত্তর আর মাত্র কিছু সময়ের অপেক্ষা ।
প্রচারে ঝড় তুলেছিলেন দুই প্রার্থীই । তর্ক-বিতর্কের মধ্যেই চলল লোকসভা নির্বাচনের ভোট পর্ব । তবে বেলা ১২টার ট্রেন্ড অনুযায়ী এগিয়ে রয়েছেন ‘দিদি নং ১’ । তাই কার্যত খানিকটা ব্যাকফুটেই রয়ে গেলেন লকেট চট্টোপাধ্যায় ।
২০১৯ সালে বিজেপির প্রার্থী হয়ে হুগলী কেন্দ্রে জয়লাভ করেছিলেন লকেট । এবার পদ্ম শিবিরের থেকে হুগলী কেন্দ্রটিকে নিজেদের দখলে নিয়ে বেশ মরিয়া ঘাসফুল শিবির । তাই এবার তাঁদের ভরসা জনপ্রিয় অভিনেত্রী তথা সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় ।
এখন প্রকাশ হয়নি চূড়ান্ত ফলাফল । তাই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুই প্রতিদ্বন্দ্বীই । তবে শেষ হাসি কে হাসবে? কার হাতেই বা উঠবে জয়ধ্বজা, তা জানা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

