মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উল্লাস তৃণমূল কর্মীদের, ফলপ্রকাশের আগেই উড়ল সবুজ আবির

লোকসভা নির্বাচনে বাংলার ৪২ আসনের দিকে বিশেষ নজর রয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। ট্রেন্ডের হিসেবে বহু কেন্দ্রে বিপুল লিড নিয়ে এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল। ফল প্রকাশ এখনও বাকি, তার আগেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উড়ল সবুজ আবির। উৎসবের আমেজে মেতে উঠলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার বেলা গড়াতেই কালীঘাটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একঝাঁক তৃণমূলের কর্মী-সমর্থকরা সবুজ আবির নিয়ে উল্লাসে মেতে ওঠেন। কালীঘাট ছাড়াও বর্ধমান-দুর্গাপুর, বসিরহাট, মথুরাপুরেও সবুজের খেলায় মেতে উঠেছে তৃণমূল।

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে দেড় লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছে। বসিরহাটে ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছে হাজি নুরুল ইসলাম। এছাড়া দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম, বোলপুর, মেদিনীপুর, দমদম সহ একাধিক কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল।

উল্লেখ্য, নিউজ টাইম বাংলার তথ্যের হিসাবে (মঙ্গলবার, দুপুর ১২ টা) পশ্চিমবঙ্গে ৪২ টি আসনের মধ্যে তৃণমূল পাবে ৩০ টি আসন, বিজেপি পেতে পারে ১১ টি আসন, কংগ্রেস ১ টি আসন পেতে পারে। তবে এই ফলাফল দিনের শেষে বদলে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube