বাংলার ৪২ আসনের মধ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র। সকাল থেকে চলছে ভোট গণনা। এদিন গণনা কেন্দ্রে যাওয়ার পথেই তাঁকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই বিষয়গুলিকে গুরুত্ব দিতে রাজি নন রেখা পাত্র। জয় নিয়ে আশাবাদী বিজেপি প্রার্থী।
ভোট গণনার শুরু থেকেই বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তৃণমূল আসন দখলে রাখতে পারবে নাকি খেলা ঘোরাবে বিজেপি? সেদিকেই নজর রয়েছে। জানা যাচ্ছে, দ্বিতীয় রাউন্ড শেষে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। তাঁর লিড ৭৫ হাজার ৫৬০।
বছরের শুরু থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের গ্রেফতারির দাবিতে গর্জে উঠেছিলেন স্থানীয় মহিলারা। লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী করে প্রাক্তন সাংসদ হাজি নুরুল ইসলামকে। অন্যদিকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বীতা করছেন সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র। গত ১ জুন বসিরহাটে ভোট গ্রহণ হয়। নির্বাচনের দিন ও তার আগের দিনও অশান্তির ছবি সামনে আসে। রেখা পাত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। যদিও এই নির্বাচনে জয় নিয়ে ১০০ শতাংশ আশাবাদী বিজেপি প্রার্থী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

