ফের চড়ছে তাপমাত্রা । দিনভর মেঘলা আকাশ, সঙ্গে গুমোট গরম । উত্তরবঙ্গের কয়েকটি জেলা ছাড়া বৃষ্টিহীন ছিল গোটা বাংলা । রবিবারও রাতের দিকে ভারী বৃষ্টি হয়েছিল উত্তরের কিছু জেলায় । উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষার আগমন ঘটেনি ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় । আগামী ৬ তারিখ পর্যন্ত প্রতিদিনই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
দক্ষিণবঙ্গের মোটামুটি সমস্ত জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে । জারি করা হয়েছে হলুদ সতর্কতা । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১০ জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হবে । তবে তার আগেও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজকের পর থেকে বাড়বে বৃষ্টি । আগামীকাল ভোট গণনার দিনও রাজ্যের একাধিক জেলা বৃষ্টিতে ভিজবে । সোমবার ঝড়ের সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায় ।
অন্যদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে । দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ।
সোমবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে । কিছু কিছু জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে । জারি করা হয়েছে হলুদ সতর্কতা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

