বরাহনগরে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সায়ন্তিকা-সজল, শেষ হাসি হাসবে কে?

বাংলার ৪২ আসনে লোকসভা নির্বাচনের পাশাপাশি দুই কেন্দ্রে হচ্ছে বিধানসভা উপনির্বাচন। যার মধ্যে অন্যতম বরাহনগর। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা। প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। আসন ধরে রাখতে পারবে তৃণমূল? নাকি হাওয়া ঘুরবে বিজেপির দিকে?

বরাহনগর উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী সজল ঘোষ। এছাড়াও বামেদের তরফে টিকিট দেওয়া হয়েছে তন্ময় ভট্টাচার্যকে। ১ জুন এই কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ৪ জুন ভোট গণনার শুরু থেকেই দেখা যাচ্ছে লড়াই চলছে মূলত রাজ্যের শাসক দল ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে। দ্বিতীয় রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী সায়ন্তিকার থেকে ২০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে বরাহনগরের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তাপস রায়। চলতি বছরের শুরুর দিকেই দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন তিনি। তাঁকে লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার প্রার্থী করেছে গেরুয়া শিবির। তাপস রায়ের ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনের ফল প্রকাশ হবে আজ। শেষ হাসি হাসবে কে সেদিকেই নজর থাকবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube