চার লক্ষ ভোটে জেতার চ্যালেঞ্জ, ৪২ হাজার লিড নিয়ে এগিয়ে অভিষেক

লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। দেশজুড়ে ৫৪৩ টি আসনের ভোট গণনা চলছে। বিশেষ নজর রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার। তৃণমূল প্রার্থী খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে চার লক্ষের বেশি ভোটে জেতার দাবি করেছিলেন তিনি। মঙ্গলবার ভোট গণনার শুরু থেকেই রেকর্ড লিড নিয়ে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী।

সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। পোস্টাল ব্যালটের পাশাপাশি ইভিএম-ও গোনা হবে। ২ ঘণ্টার গণনা শেষে রেকর্ড ৪২ হাজারের বেশি ভোটের লিড নিয়ে এগিয়ে রয়েছেন ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী কেন্দ্রের সাতটি বিধানসভাতেই এগিয়ে তিনি। তবে এখনও সময় অনেক বাকি, শেষ পর্যন্ত ফলাফল কে হয়, সেদিকেই থাকবে নজর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube