ইতিমধ্যেই মিটে গিয়েছে লোকসভা নির্বাচন । মঙ্গলবার রয়েছে দেশের ভাগ্য নির্ধারণের পালা । আর সোমবার তার আগেই সাংবাদিক বৈঠকে সেরে নিলেন দেশের মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমার ।
এদির সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘নির্বাচনে অংশ নেন দেশের ৬৪.২০ কোটি ভোটার, যা নিয়ে বিশ্বে রেকর্ড গড়েছি আমরা’ । তিনি আরও জানান, এই পরিসংখ্যান জি৭ দেশগুলির মধ্যে সর্বোচ্চ । আরও তথ্য সংযোজন করে তিনি বলেন, এই ভোটারদের মধ্যে ৩১.২০ লক্ষের বেশি ছিলেন মহিলা ভোটার । তাই ভোট উৎসবে মহিলা ভোটারদের এই রূপ অংশগ্রহণ নিয়ে দেশের মহিলাদের জন্য গর্বিত হয়েছে জাতীয় নির্বাচন কমিশন । একই সঙ্গে তিনি আরও জানান, এবারের লোকসভা নির্বাচনে ৮৫ বছর ও বিশেষভাবে সক্ষম ভোটারদের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য ।
প্রসঙ্গত, সোমবার কয়েকটি জায়গায় চলে পুনর্নির্বাচন । মুখ্য নির্বাচন কমিশনার জানান, গতবারের লোকসভা নির্বাচনের তুলনায় এবার পুনর্নির্বাচনের সংখ্যা অনেকটাই কম । তথ্য বলছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৫৪০টি পুনর্নির্বাচন হয়েছিল । সেই সংখ্যাটা এবারে বদলে ৩৯টি হয়েছে ।
অন্যদিকে তিনি আরও জানান, এবারের নির্বাচনের আগে প্রায় ১০ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করা হয় । এই প্রসঙ্গে উল্লেখ করা হয় হেলিকপ্টার চেকের কথাও । জানানো হয়, ব্যক্তি বা দল নির্বিশেষে যে নেতাই নির্বাচনী প্রচারে হেলিকপ্টার ব্যবহার করেছেন তাঁদের প্রত্যেকেরই হেলিকপ্টার চেক করা হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

