লোকসভার রেজাল্টের পরই NDA জোটে ফিরছে উদ্ধব ঠাকরের শিবসেনা!

লোকসভা নির্বাচনের গণনা শুরু হতে বাকি আর কয়েক ঘণ্টা। তার আগেই মহারাষ্ট্রের রাজনৈতিক ক্ষেত্রে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। ভোটের ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই ফের এনডিএ শিবিরে ফিরবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তাঁর দল! এমনই বিস্ফোরক দাবি করলেন এনডিএ জোটের নির্দল বিধায়ক রবি রানা।

সোমবার রবি রানা দাবি করেন, নরেন্দ্র মোদী (Narendra Modi) তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার ১৫ দিনের মধ্যেই উদ্ধব ঠাকরেকে মোদী সরকারে দেখা যাবে। ‘মহা (মহারাষ্ট্র) বিকাশ আঘাদি’ শিবিরকে কটাক্ষ করে বলেন, এমভিএ নেতাদের সঙ্গে ডাক্তার ও রক্তচাপের ওষুধ রাখা উচিৎ। ৪ জুন সকলে অসুস্থ হয়ে পড়বেন। বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম শরিক দল উদ্ধব ঠাকরের ‘শিবসেনা’। নির্দল বিধায়কের দাবি সত্যি হলে বিরোধী জোট বড় ধাক্কার মুখে পড়তে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের একাংশের।

২০১৯ সালে এনডিএ (NDA) জোট ছেড়ে তৎকালীন ইউপিএ জোটে যোগ দেয় ‘শিব সেনা’। ২০২২ সালে দলীয় বৈঠকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অভিযোগ করেন, এনডিএ জোট রাজনৈতিক স্বার্থে মহারাষ্ট্রে তাদের সঙ্গে প্রতারণা করেছে।

উল্লেখ্য়, ২০২২ সালের জুন মাসে ‘শিবসেনা’ দু’ভাগে বিভক্ত হয়ে যায়। একনাথ শিণ্ডে সহ দলের একাধিক নেতা বিজেপির সঙ্গে হাত মেলান। মহারাষ্ট্রের বিধানসভায় আস্থা ভোটে জিতে যায় শিণ্ডে গোষ্ঠী। এরপরই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। এনডিএ-র সঙ্গে যুক্ত হয়ে মহারাষ্ট্রে নতুন সরকার তৈরি করে শিণ্ডে গোষ্ঠী। এবার জল্পনা শুরু হয়েছে, উদ্ধব ঠাকরের গোষ্ঠীও কি শেষ পর্যন্ত এনডিএ-র হাত ধরবে! বাস্তবে কী হয় সেদিকেই থাকবে নজর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube