শিক্ষকের লালসার শিকার নাবালিকা। লাগাতার সহবাস, শারীরিক নির্যাতনের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। এমনকি সহবাসের কথা পরিবারকে জানালে বাবাকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে।
অভিযুক্ত শিক্ষক প্রশান্ত পণ্ডিত দিনের পর দিন নাবালিকাকে শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। এই কথা পরিবারকে জানালে তার বাবাকে খুনের হুমকিও দেওয়া হয়েছে, দাবি অভিযোগকারী পরিবারের। এমনকি লাগাতার সহবাসে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। এরপরই গত রবিবার দুর্গাপুরে নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
নির্যাতিতার বাবা পেশায় দিনমজুর, মা পরিচারিকার কাজ করে। আতঙ্কে দিন কাটছে তাঁদের। যদিও নাবালিকার পরিবার অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়েছে। সোমবার দুর্গাপুর মহকুমা আদালত ধৃত শিক্ষককে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

