বছরের শুরু থেকেই উত্তপ্ত পরিস্থিতি সন্দেশখালিতে। রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোমবার এই মামলায় জামিনের আবেদন করলেন বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান।
সোমবার বসিরহাট আদালতে জামিনের আবেদন করেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। ভোটের ফলপ্রকাশের আগেই শাহজাহানের জামিনের আবেদন বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালায় ইডি। সেইসময় তিনি বাড়িতে ছিলেন না। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় মানুষেরা জড়ো হয়ে ইডির আধিকারিকদের উপর হামলা করে বলে অভিযোগ। ঘটে যায় রক্তারক্তি কাণ্ড।
সেই থেকে নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান। তাঁর গ্রেফতারির দাবিতে গর্জে ওঠেন স্থানীয় মহিলারা। রণক্ষেত্রের চেহারা নেয় সন্দেশখালি। অবশেষে টানা ৫৫ দিন নিখোঁজ থাকার পর গত ২৯ ফেব্রুয়ারি গ্রেফতার হন শাহজাহান। তারপর থেকেই জেলবন্দী ‘সন্দেশখালির বাঘ’।
কয়েকদিন আগেই ১১৩ পাতার প্রথম চার্জশিট পেশ করেছে ইডি (ED)। শাহজাহানের প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে যার পুরোটাই দুর্নীতির বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের হাতে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলেও জানা গিয়েছে। ইডি জানিয়েছিল আগামী দিনে জামিনের ক্ষেত্রে শাহজাহান কিছুটা চাপে পড়তে পারে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

