‘আমরাই জিতছি’, দলের কর্মীদের মনোবল বাড়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দেবের

রাত পোহালেই ভোট গণনা। লোকসভা নির্বাচনে দেশের মধ্যে বিশেষ নজর রয়েছে বাংলার ৪২ আসনে। কোন দল কটি আসন জিতবে? এক্সিট পোল বলছে, তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে বিজেপি। এরপরই শাসক দলের কর্মীদের অনেককেই গ্রাস করেছে হতাশা। তাঁদের মনোবল বাড়াতে ময়দানে নেমেছে নেতৃত্ব। এবার তৃণমূলের প্রার্থী দেব হোয়াটস অ্যাপ গ্রুপে দিলেন বিশেষ বার্তা। তাঁর দল কটি আসন পাবে? জানিয়ে দিলেন তিনি।

জানা যায়, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে দেব (Actor-TMC Candidate Dev) লিখেছেন, আমরা জিতছি… তৃণমূল কমপক্ষে ২৬ টি আসন পাবে। পাশাপাশি গোটা রাজ্যে তৃণমূল ভালো ফল করবে এবং আসন সংখ্যা বেড়ে ২৯-৩০ হতে পারে, সেকথাও জানিয়েছেন ঘাটালের তারকা প্রার্থী। ভোট গণনার কয়েক ঘণ্টা আগে কর্মীদের চাঙ্গা করতেই দেবের এই ‘দাওয়াই’, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

সপ্তম দফার নির্বাচন মিটতেই প্রকাশ্যে এসেছে এক্সিট পোল। যেখানে দেখানো হচ্ছে, বাংলায় ২০১৯-এর তুলনায় তৃণমূলের আসন সংখ্যা অনেকটাই কমেছে। উল্টোদিকে বিজেপির আসনসংখ্যা বেড়েছে। যদিও এই এক্সিট পোল মানতে রাজি নন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক টেলিফোনিক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘এক্সিট পোল ফেক’। বিজেপি টাকার বিনিময়ে এইভাবে এক্সিট পোল তৈরি করিয়েছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর।

কর্মীদের মনোবল বাড়াতে রবিবার ভিডিয়ো কনফারেন্সে দলের সমস্ত জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, এক্সিট পোলে কোনওভাবেই প্রভাবিত হবেন না। পাশাপাশি বিজেপি ভয় দেখালেও গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে থাকতে হবে, এই নির্দেশও দিয়েছেন তৃণমূলের ‘সেনাপতি’।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube