ফের পর্দায় ফিরছেন জয়দীপ-অনির্বাণ জুটি । না, একেন বাবু সিরিজ বা ছবির কোনও সিকুয়েল নিয়ে নয় । পরিচালক জয়দীপ ফিরছেন এক নতুন ওয়েব সিরিজ নিয়ে । সিরিজের নাম ‘মিসিং লিঙ্ক‘ । খুব শীঘ্রই সিরিজের শ্যুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে ।

সম্প্রতি মুক্তি পেয়েছে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ‘, যা বেশ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে । এবার নতুন ওয়েব সিরিজে হাত দিতে চলেছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় । সিরিজের নাম ‘মিসিং লিঙ্ক‘, প্রযোজনায় থাকছে ক্যামেলিয়া প্রোডাকশন । সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, লোকনাথ দে এবং সত্যম ভট্টাচার্য ।

শোনা যাচ্ছে মার্ডার মিস্ট্রিকে কেন্দ্র করে এগোবে সিরিজের গল্প । একজন ব্যাঙ্ক কর্মী কীভাবে জড়িয়ে যাবেন খুনের জালে ও তারপর কী হবে? সেই নিয়েই সিরিজের গল্প । সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে । ব্যাঙ্ক কর্মীর চরিত্রে দেখা যাবে লোকনাথ দে-কে । বিডিওর চরিত্রে দেখা যাবে সত্যম ভট্টাচার্যকে । এছাড়াও সিরিজে থাকতে পারেন বিশ্বনাথ বসু ।

এর আগে একেন বাবু সিরিজ ও সিনেমায় জয়দীপ-অনির্বাণ অত্যন্ত জনপ্রিয় হয়েছে । এর থেকেই আশা করা যায় নতুন সিরিজেও দর্শকদের মন জয় করবে এই জুটি । খুব শীঘ্রই সিরিজের শ্যুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

