রাতের অন্ধকারে হেনস্থার শিকার অভিনেত্রী রবিনা ট্যান্ডন! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কয়েকজন পথচারী অভিনেত্রীর গাড়ি থামিয়ে তাঁর উপর চড়াও হয়েছেন। অভিযোগ, রবিনা ও তাঁর গাড়ির চালক এক বৃদ্ধাকে ধাক্কা দিয়েছেন। এই ঘটনায় শনিবার রাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

ভিডিয়োতে দেখা যায়, কয়েকজন পথচারী রবিনা ট্যান্ডনের (Raveena Tandon) গাড়ি আটকে চিৎকার করতে থাকে। বচসার মুখে পড়ে বাইরে আসেন অভিনেত্রী। এরপরই দুপক্ষের মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। সেইসময়েই রবিনাকে বলতে শোনা যায়, ‘আমাকে মারবেন না’ (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম বাংলা)। শনিবার রাতে মুম্বইয়ের কার্টার রোডে ঘটনাটি ঘটেছে বলে খবর। পথচারীদের অভিযোগ, রবিনা সেইসময় মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা গুরুতর আহত হন।

নিকটবর্তী থানায় রবিনা ট্যান্ডনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু প্রথমে পুলিশ আধিকারিকরা অভিযোগ নিতে অস্বীকার করেছে বলেও দাবি পথচারীদের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

