বাংলায় ফের ভোটের প্রস্তুতি কমিশনের, শীঘ্রই উপনির্বাচন মানিকতলায়!

মানিকতলা উপনির্বাচনের জট কেটেছে। এরপরই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। নির্বাচন কমিশন ইতিমধ্যেই উপনির্বাচনের সম্ভাব্য তারিখ শীর্ষ আদালতের কাছে পেশ করেছে বলে খবর। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট গণনা। তারপরই যেকোনও সময় ঘোষণা হয়ে যেতে পারে দিনক্ষণ।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে (2021 Assembly Election) মানিকতলা থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সাধন পাণ্ডে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন তিনি। ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইন অনুযায়ী, কোনও বিধানসভা কেন্দ্র বিধায়ক শূন্য হলে ৬ মাসের মধ্যে উপনির্বাচন প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে দেখা যায় ব্যতিক্রম। দু’বছরের বেশি সময় কেটে গেলেও আইনি জটিলতার কারণে মানিকতলায় উপনির্বাচন হয়নি।

২০২১-এ মানিকতলায় বিজেপির প্রার্থী হয়েছিলেন কল্যাণ চৌবে। হেরে যাওয়ার পর ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন। সেই মামলা দীর্ঘদিন ধরে ঝুলেই ছিল। জল গড়ায় শীর্ষ আদালতেও। কমিশন ও মামলাকারীদের কাছে হলফনামা চেয়ে পাঠানো হয়। দু’মাসের মধ্যে উপনির্বাচন করতে হবে, জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সম্প্রতি কল্যাণ চৌবে পিটিশন প্রত্যাহার করে নিলে বিষয়টি জটমুক্ত হয়। এরপরই একটি মুখবন্ধ খামে মানিকতলা উপনির্বাচনের সম্ভাব্য তারিখের প্রস্তাব জানিয়ে সুপ্রিম কোর্টে জমা দিয়েছে কমিশন।

লোকসভা নির্বাচনের মধ্যেই বাংলার দুই কেন্দ্র- ভগবানগোলা ও বরানগরে উপনির্বাচন হয়। কিন্তু আইনি জটিলতার কারণে মানিকতলায় উপনির্বাচন হয়নি। তবে এবার শীঘ্রই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube