ভোট পরবর্তী হিংসায় আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় । মারধর করা হল দুই তৃণমূল কর্মীকে । পাশাপাশি একাধিক তৃণমূল কর্মীদেরকে গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে । রবিবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশিপুর থানার মাঝেরহাট এলাকায় ।
এই ঘটনায় জানা যায়, মাঝেরহাট এলাকার তৃণমূল কর্মীরা গ্রামের বাইরে একটি পিকনিকে খাওয়া-দাওয়া করতে গিয়েছিলেন রবিবার রাতে । ফেরার সময় দু’জন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে । একই সঙ্গে আরও অভিযোগ ওঠে, দলের বাকিদেরকে গ্রামে ঢুকতে না দেওয়ার জন্য রাস্তায় জমায়েত করে আইএসএফ ।
আহত কর্মীদের জিরানগাছা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করিয়ে উত্তর কাশিপুর থানার সামনে আসে তৃণমূল নেতা লোকমান মোল্লা সহ আরও বেশ কিছু দলীয় কর্মীরা । সেই সময় থানার সামনে এক যুবককে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । তখনই পুলিশ লাঠিচার্জ করে ফাঁকা করে দেয় এলাকা । এই ঘটনায় তৃণমূল নেতা লোকমান মোল্লা সহ মোট দু’জনকে থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় বলেও জানা যায় । মাজেরহাট এলাকায় অশান্তির খবর পেয়ে উত্তর কাশিপুর থানার পুলিশকর্মীরা ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় অভিযুক্তরা । ঘটনায় একজনকে আটক করে তদন্ত শুরু করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

