পুকুর ভরাটের অভিযোগ! নেপথ্যে জমি মাফিয়াদের রমরমা?

ফের পুকুর ভরাট করার অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে । এই ঘটনায় অভিযোগের তির ওঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে । এলাকাবাসীদের অভিযোগ অতিপ্রাচীন পুকুর রাতের অন্ধকারে ভরাট করছে জমি মালিকেরা ।

ঘটনাটি ঘটছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গিপুর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের অধীনে ছোটকালিয়া কালীমন্দির সংলগ্ন এলাকায় । প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগের ফলে বেশ কয়েকজনকে আটক করলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলেও দাবি ওঠে ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবহুল এলাকায় এই প্রাচীন পুকুর ভরাট করে সেখানে বাড়ি নির্মানের ছক কোষেছিলেন জমি মাফিয়ারা । স্থানীয়দের দাবি, এই পুকুর ভরাট হলে এলাকার বাসিন্দারা জল নিষ্কাশনের সমস্যায় পড়বেন । বর্ষাকালে বর্ষার জল নিষ্কাশন না হলে বাড়িতে বর্ষার জল প্রবেশ করবে বলেও আশঙ্কা করছেন এলাকাবাসীরা ।

এই ঘটনায় জানা যায়, রাত্রে কয়েকজন মিলে পুকুরটি ভরাট করছিলেন । তখনই এলাকাবাসীরা পুকুর পাড়ে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন । পরে ঘটনাস্থলে পৌঁছায় জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ । এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে নিয়ে আসা হয় থানায় । তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলেও খবর ।

জমি মালিকের অভিযোগ, এই জমিটি বাগান বলে উল্লেখ করা আছে । সরজমিনে জমিটি পুকুর থাকলেও BLRO ও জঙ্গিপুর পৌরসভার কাছে অনুমতি নিয়ে পুকুরটি ভরাট করা হচ্ছে বলে দাবি করেন তিনি । এই বিষয়ে রঘুনাথগঞ্জের বিএলআরও জানিয়েছেন, ‘পুকুর ভরাটের জন্য কোনও পারমিশন দেওয়া হয়নি । মিথ্যা কথা বলা হচ্ছে । যদিও বা সেই অভিযোগ পেয়ে পুকুর ভরাট ইতিমধ্যে বন্ধ করিয়ে দিয়েছি’ । বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দেন বিএলআরও।

জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, এই পুকুরটি ভরাট নিয়ে একটি লিখিত অভিযোগ তিনি জমা দিয়েছেন পৌরসভায় । পাশাপাশি তিনি আরও জানান, কোন অনুমতি এখন পর্যন্ত দেওয়া হয়নি । তারা মিথ্যা কথা বলছেন যে পুকুর ভরাটের জন্য অনুমতি দেওয়া হয়েছে । তিনি আরও জানান, শহরের কোন পুকুর ভরাট করতে দেওয়া হবে না ।

স্থানীয় বাসিন্দাদের মতে ওই পুকুরটি বহু পুরনো । পুকুরটি এই ওয়ার্ডের জল নিষ্কাশনের মূল ভূমিকা পালন করে বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের । এলাকার জমি মাফিয়ারা অধিক লাভের আশায় সেই পুকুরটি রাতের অন্ধকারে ভরাটের কাজ চালাচ্ছেন বলে অভিযোগ তোলেন এলাকাবাসীরা । সেই ভরাটের ফলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা । এলাকাবাসীদের দাবি, এই পুকুরটি বহু পুরনো; এভাবে ভরাট করে দিলে জল নিষ্কাশনের ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে । তবে এদিন তাঁরা আরও জানান, এই পুকুর ভরাটের প্রক্রিয়া বন্ধ না করা হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube