নদিয়ায় খুন করে মাথা কেটে নেওয়া হল বিজেপি কর্মীর! ভয়াবহ ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

নদীয়ার কালিয়াগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে খুন কয়ারা অভিযোগ ওঠে । একই সঙ্গে আরও অভিযোগ আনা হয় খুনের পর তাঁর মাথা কেটে নিয়ে যায় দুষ্কৃতীরা । শনিবারের এই ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ।

নদীয়ার কালীগঞ্জ থানার চাঁদপুরে, ৩৪ বছর বয়সী হাফিজুল শেখকে গুলি করে খুন করে তাঁর মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে । জানা যায়, শনিবার রাতে বাড়ির পাশে ক্যারাম খেলছিলেন হাফিজুল শেখ । সেখানে হঠাৎ করেই ১০ থেকে ১২ জন দুষ্কৃতী আসে । খুব কাছ থেকে হাফিজুল শেখকে গুলি করে । সেই গুলি লাগে তাঁর মাথায় । এরপর দুষ্কৃতীরা তার মাথা কেটে নিয়ে যায় বলেও অভিযোগ আনা হয় । পুরো ঘটনায় অভিযোগের তির ওঠে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ।

পরিবারের অভিযোগ হাফিজুলকে খুন করার পর তাঁর ভাইদের বাড়িতে গিয়েও আক্রমণ করে দুষ্কৃতীরা । বিজেপি নেতৃত্বের দাবি কালিয়াগঞ্জ এলাকায় সক্রিয় ছিলেন এই বিজেপি কর্মী । শুধুমাত্র রাজনৈতিক কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই খুন করেছে । এই ঘটনায় মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবি করেছে । একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube