ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর পর থেকেই কার্যত আবহাওয়ার খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। কখনও মেঘলা আকাশ, কখনও চড়া রোদ। বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে। এরইমধ্যে রবিবার সন্ধ্যের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলা ভিজতে পারে? কী বলছে হাওয়া অফিস।

আবহাওয়া (Weather) দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কিছু জেলায় বজ্রপাতের সতর্কতা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রার হেরফের হবে না। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে ঘুরবে। আগামী মঙ্গলবার ২-৩ ডিগ্রি তাপমাত্রা আরও চড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার বিকেলের পর কলকাতা (Kolkata Weather) ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। সোমবার থেকেই শহরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২-৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে গরমের কারণে ঘামের অস্বস্তি থাকবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

