মমতার পর কেজরি, এক্সিট পোলকে ‘ভুয়ো’ বলে BJP-কে তোপ দিল্লির মুখ্যমন্ত্রীর

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনের মেয়াদ শেষ করে রবিবার তিহাড়ে ফিরছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার আগে দল ও সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দিলেন তিনি। সপ্তম দফার ভোট মিটতেই যে এক্সিট পোল সামনে আসছে সেগুলিকে ‘ভুয়ো’ বলে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না আপ সুপ্রিমো।

এদিন সভা মঞ্চে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন, ‘কাল (গতকাল) থেকে এক্সিট পোল আসছে। আমি লিখে দিচ্ছি সবকটি এক্সিট পোল ভুয়ো।’ এক সংবাদ মাধ্যমের এক্সিট পোল প্রসঙ্গ টেনে বিজেপিকে কটাক্ষ করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজস্থানে ২৫ টি আসন আছে। কিন্তু তারা বিজেপিকে ৩৩ টি আসন দিয়ে দিয়েছে। উপর থেকে নির্দেশ এসেছে হয়তো বিজেপিকে বেশি আসন দিতে হবে, তাই ওরাও ২৫ আসনের মধ্যে ৩৩ আসন দিয়ে দিয়েছে।’ এরপরই প্রশ্ন তোলেন, ভোট গণনার তিনদিন আগে ‘ভুয়ো’ এক্সিট পোল করার কী প্রয়োজন পড়ল?

ইন্ডিয়া জোটকে বার্তা দিয়ে কেজরিওয়াল বলেন, ‘নিজেদের এজেন্টদের বলে দেবে সতর্ক থাকতে। যদি হেরেও যায় গণনাকেন্দ্র থেকে যেন উঠে না যায়।’ ইভিএম জালিয়াতি রুখে দেওয়া কৌশল বাতলে দেন আপ প্রধান।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) খোদ সংবাদমাধ্যমগুলির বুথ ফেরত সমীক্ষায় আপত্তি জানিয়েছেন। এক টেলিফোনিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০১৬, ২০১৯, ২০২১-এর ভোটে কোনও সমীক্ষা মেলেনি। এবারেও এই অঙ্ক মিলবে না। বিজেপি টাকার বিনিময়ে এইভাবে এক্সিট পোল তৈরি করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। পাশাপাশি বুথ ফেরত সমীক্ষাকে ‘ফেক’ বলে দলের কর্মীদের গণনায় অংশ নেওয়ার জন্য মনোবল বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube