মালগাড়ির সংঘর্ষ! ভয়াবহ রেল দুর্ঘটনা পাঞ্জাবে

রবিবার সকালে পাঞ্জাবের মাধোপুর অঞ্চলে এক ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে । দু’টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে অমৃতসর-দিল্লি রেললাইনের ঘটে যায় দুর্ঘটনা । সংঘর্ষের অভিঘাতে উল্টে যায় একটি মালগাড়ি । আহত হন মোট দুইজন । ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দু’টি মালগাড়িই ।

এদিনের সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয়ে একটি মালগাড়ির উপর উঠে গিয়েছে আরেকটি মালগাড়ি । দুমড়ে মুচড়ে যায় কামরা । স্থানীয় সূত্রে খবর, এক মালগাড়ির কামরার উপরে উঠে যায় ওপর একটি মালগাড়ির ইঞ্জিন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ । 

পাশাপাশি জানা যায়, দুর্ঘটনার জেরে গুরুতর আহত হন ২ লোকো পাইলট । তাঁদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে  । স্বাভাবিকভাবেই মালগাড়ি হওয়ার কারণে আহতদের সংখ্যা অনেকটাই কম ।

তবে এখনও পর্যন্ত সঠিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি । যদিও প্রাথমিকভাবে মনে করা হয়, সিগন্যালিংয়ের সমস্যার জেরেই এদিন এই দুর্ঘটনাটি ঘটে । গোটা ঘটনাটি খতিয়ে তদন্ত করে দেখছেন রেলের আধিকারিকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube