বর্ষা এল বঙ্গে । দেশের পূর্বাঞ্চলের রাজ্য সহ উত্তরবঙ্গেও প্রবেশ করেছে মৌসুমী বায়ু । এর জেরে আগামী ৭ দিন উত্তরের সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দক্ষিণবঙ্গে আগামী ৫ দিনই দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সর্তকতাও জারি করা হয়েছে । একই সঙ্গে উত্তরে বৃষ্টি চললেও, দক্ষিণে চলবে অস্বস্তি । উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলেই খবর ।

পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে আজ কিছুটা বেশি বৃষ্টি হবে বলেও খবর । বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সঙ্গে চলবে ঝোড়ো হাওাও । হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত । বর্ধমান এবং বীরভূম জেলায় আজ, রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেও জানায় হাওয়া অফিস । উত্তরের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে । আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সব থেকে বেশি বৃষ্টি হবে বলেও জানা গিয়েছে ।

অন্যদিকে দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা হাওয়া । একই সঙ্গে জানা যাচ্ছে, বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতির শিকার হবে বঙ্গবাসী। অস্বাভাবিক জলীয় বাষ্পের কারণে ঘেমে নেয়ে একাকার হবে কলকাতা। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলবে না। দুপুরের পর বা বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

পাশাপাশি জানা যাচ্ছে, একটি অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে থেকে আসাম পর্যন্ত । যেটি ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে । অন্ধ্রপ্রদেশ; রাজস্থান; অরুণাচল প্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে বলে মিলেছে খবর । পূর্ব, মধ্য ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । এটি দক্ষিণ দিকে হেলে রয়েছে বলেও জানা গিয়েছে ।
দক্ষিণবঙ্গ রবিবার দিনভর অসহ্য অস্বস্তিতে কাটবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের । সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরমে জেরবার হবেন বঙ্গবাসী । তবে ঝড়বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে বিকেল বা সন্ধ্যের দিকে । তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে । উপকূলের কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হাওয়া প্রতি ঘন্টায় ৫০ কিলোমিটার গতিবেগে হতে পারে । বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । একই সঙ্গে থাকবে বজ্রপাতের আশঙ্কা । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত ।
আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা । সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সর্তকতাও জারি করা হয়েছে । থাকবে বজ্রপাতের আশঙ্কাও । অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সর্তকতাও জারি করা হয়েছে । সোমবার উপকূলের চার জেলার সঙ্গে বাঁকুড়া ও নদিয়া জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আবার মঙ্গলবার ভোট গননার দিন উপকূলের জেলার সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় ।
উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে । আবহাওয়া দফতর জানাচ্ছে, এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত । সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানা যাচ্ছে । উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে আগামী তিন চার দিন ।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস মিলেছে । বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত । এই ভারী বৃষ্টি চলবে চার-পাঁচ দিন । রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে ।
পাশাপাশি কলকাতায় বিকেল বা সন্ধ্যের পর স্থানীয় বর্জ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে । একই সঙ্গে থাকবে মেঘলা আকাশ; অস্বস্তিকর গরম । সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি উঠবে চরমে । বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে । কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি । গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৪ থেকে ৯৩ শতাংশ ছিল ।
ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে । তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ভারী বৃষ্টি হবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে । তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজস্থান হরিয়ানা দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু অংশে । তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে । পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে গরম রাতেরও সম্ভাবনা থাকছে ।
তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দিল্লি উত্তরাখন্ড হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ, কোঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র, কচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

