বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ, সিকিমে জয়ধ্বজা এসকেএম-এর, অরুণাচলে গেরুয়া ঝড়!

রবিবার সিকিম ও অরুণাচল প্রদেশে প্রকাশিত হল বিধানসভা নির্বাচনের ফল । একদিকে যেমন সিকিমে জয়ধ্বজা উড়ল সিকিম ক্রান্তিকারী মোর্চার, ঠিক তেমনই গেরুয়া ঝড় দেখা গেল অরুণাচল প্রদেশে ।

এদিন সিকিম, অরুণাচল প্রদেশে সকাল ৬টা থেকে শুরু হয় বিধানসভা নির্বাচনের গণনা । সিকিমে এসডিএফ-কে পিছনে ফেলে রেখে প্রথম থেকেই নির্বাচনী দৌড়ে এগিয়ে ছিল শাসকদল এসকেএম । ততক্ষণে সিকিম ডেমক্র্যাটিক ফ্রন্ট (এসডিএফ) জয়লাভ করেছিল মাত্র একটি আসনে । বেলা বাড়তেই ক্রমশ পরিষ্কার হতে থাকে সেই ছবি । সিকিমের ৩২টি আসনের মধ্যে ৩১টি দখল করে নেয় শাসকদল এসকেএম । 

পোকলোক কামরাং এবং নামচেবুং কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন সিং চামলিং । তবে এবার দুই কেন্দ্রেই পরাজিত হন তিনি । রেনক কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন সিকিমের মুখ্যমন্ত্রী তথা এসকেএম প্রার্থী প্রেম সিং তামাং ।

অন্যদিকে অরুণাচলে দেখা গেল গেরুয়া ঝড় । অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৪৬টি আসনে এগিয়ে যায় গেরুয়া শিবির । এরপরই সংখ্যাগরিষ্ঠতা আঁচ করতে পেরে বেশ কিছু জায়গায় শুরু হয় আবির খেলা । ৫টি আসন পায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) । বোঝাই যাচ্ছে পেমা খান্ডুর নেতৃত্বে তৃতীয়বার সরকার গড়ার পথে এগোচ্ছে বিজেপি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube