সপ্তম দফার ভোট মিটতেই সব সংবাদমাধ্যমগুলি ‘এক্সিট পোল’ বা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করতে শুরু করে দিয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাংলায় ৪২ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এনিয়ে তীব্র আপত্তি জানিয়েছে শাসক দল তৃণমূল। এরইমধ্যে নিজস্ব এক্সিট পোল সামনে আনলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। কাকে ক’টা সিট দিলেন তিনি?
নিজের এক্স হ্যান্ডেলে দেবাংশু (Debangshu Bhattacharya) নিজের মতামত তুলে ধরেছেন। যেখানে দেখা যাচ্ছে, তাঁর দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৫-২৭ টি আসন। ভোট পাবে ৪৪-৪৬%। প্রধান বিরোধী দল বিজেপি পেতে পারে ১৪-১৬ টি আসন। বাংলার ৪২ আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে মাত্র ১ টি আসন। দেবাংশুর এই মূল্যায়ন কতটা সঠিক হয় তা জানতে আগামী ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) খোদ সংবাদমাধ্যমগুলির বুথ ফেরত সমীক্ষায় আপত্তি জানিয়েছেন। এক টেলিফোনিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০১৬, ২০১৯, ২০২১-এর ভোটে কোনও সমীক্ষা মেলেনি। এবারেও এই অঙ্ক মিলবে না। বিজেপি টাকার বিনিময়ে এইভাবে এক্সিট পোল তৈরি করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। পাশাপাশি বুথ ফেরত সমীক্ষাকে ‘ফেক’ বলে দলের কর্মীদের গণনায় অংশ নেওয়ার জন্য মনোবল বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসার পরই মন ভেঙেছে অনেক তৃণমূল নেতা-কর্মীদের। তাঁদের মনোবল বাড়াতে রবিবার বিকেলেই বৈঠক করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

