‘পবিত্র রিস্তা’র ১৫ বছর, সুশান্তের স্মৃতি আঁকড়ে অতীতে ফিরলেন অঙ্কিতা

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’। অর্চনা-মানবের জুটি আজও মনে রেখেছে দর্শক। সেই ধারাবাহিক পা দিল পনেরো বছরে। তবে এখন অনেককিছুই পাল্টেছে। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ‘মানব’ অর্থাৎ সুশান্ত সিং রাজপুত। চলতি মাসেই তাঁর মৃত্যুবার্ষিকী। তার আগে ‘পবিত্র রিস্তা’র পঞ্চদশ বার্ষিকী উপলক্ষে কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)

২০০৯ সালের ১ জুন টেলিভিশনে সম্প্রচারিত হয় ‘পবিত্র রিস্তা’ (Pavitra Rishta)। নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, ‘এটা শুধু অর্চনার ১৫ বছর নয়, এটা অর্চনা-মানবের ১৫ বছর। তাদের আমরা বলি ‘কাপল গোলস’। অঙ্কিতা আরও লেখেন, ‘অর্চনাকে পূর্ণ করে মানব। যখনই অর্চনার নাম উঠবে মানবকে সবসময় মনে করা হবে। মানবকে ছাড়া অর্চনার কোনও অস্তিত্ব নেই।’

‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কিতা-সুশান্ত। বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন। মাঝপথে ধারাবাহিক ছেড়ে বড় পর্দায় পা রাখেন অভিনেতা। এরপরই তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। পরবর্তী সময়ে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলেও জানা গিয়েছিল। ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্তের (Sushant Singh Rajput) দেহ। তাঁর মৃত্যু ঘিরে রয়েছে একাধিক রহস্য।

প্রাক্তন প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। ভাঙা সম্পর্কের তিক্ততা ভুলে সুশান্তের পরিবারের পাশে থেকে ছিলেন। ২০২১ সালে পেশায় ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা। সম্প্রতি দুজনে বিগ বসে অংশ নিয়েছিলেন। সেখানেও অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে সুশান্ত প্রসঙ্গে কথা বলেছিলেন অঙ্কিতা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube