তৃতীয়বার সরকার গড়তে প্রস্তুত BJP, আজই জরুরী বৈঠকে নরেন্দ্র মোদী

সাত দফার লোকসভা নির্বাচন শেষ হয়েছে। আগামী ৪ জুন ফলপ্রকাশ। তার আগেই জরুরী বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী। তৃতীয়বার সরকার গঠনের পর কোন কোন বিষয়গুলিতে বেশি নজর দেওয়া হবে তা নিয়েই আলোচনা হবে বলে খবর। রবিবার এই সংক্রান্ত সাতটি বৈঠক হবে বলেও জানা গিয়েছে।

সূত্রে খবর, নির্বাচনী বিধি জারি হওয়ার আগেই তৃতীয় এনডিএ সরকারের আমলে কী কী কাজ হবে তার একটি রোডম্যাপ তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর এবং শীর্ষ আধিকারিকদের এই দায়িত্ব দেওয়া হয়েছিল। শনিবার রোড ম্যাপ রিভিউ করতেই বৈঠকে বসবেন মোদী (Narendra Modi)। নতুন সরকার গড়ে একশো দিনের কাজের প্রকল্পকেই বিশেষ গুরুত্ব দিতে চায় বিজেপি। তার নীতি নির্ধারণ হতে পারে আজই। এছাড়াও আলোচনার তালিকায় থাকবে জলসংকট, তাপপ্রবাহ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।

দেশজুড়ে তাপপ্রবাহের (Heatwave) পরিস্থিতি উদ্বেগজনক। তার ফলে বিদ্যুৎ, কয়লা, জল সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় কেন্দ্রের সরকারের কী কী পদক্ষেপ নেওয়া উচিৎ তা নিয়ে পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী। ‘জি-৭’ (G7) বৈঠকের প্রস্তুতি নিয়েও আলোচনা হতে পারে। আগামী ১৩ জুন জি-৭ বৈঠকে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, ২০২৪ সালে তৃতীয়বার ক্ষমতায় এলে রাষ্ট্রপতি ভবনে নয় অন্যত্র শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করবে বিজেপি। সূত্রে খবর, তৃতীয়বার ক্ষমতায় এলে দিল্লির কর্তব্যপথে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। ৪ জুন ফল প্রকাশের পর আগামী ৯ জুন হতে পারে সেই অনুষ্ঠান।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube