এবার ক্রিকেটার পালওয়াঙ্কর বালু-র ভূমিকায় অজয় দেবগন

‘ময়দান’- এর পর আবারও এক স্পোর্টস- ড্রামা নিয়ে হাজির হচ্ছেন অজয় দেবগন। তবে এইবার কোনও ফুটবলারকে নিয়ে নয়, ভারতের প্রথম দলিত ক্রিকেট খেলোয়াড় পালওয়াঙ্কর বালুর জীবনকে কেন্দ্র করেই আসছে এই ছবি।

পালওয়াঙ্কর বালু এমন এক দলিত সম্প্রদায়ের একজন কিংবদন্তি ক্রীড়াবিদ, যিনি পুনেতে একটি ক্রিকেট মাঠের গ্রাউন্ডসম্যান হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। ১৮৯৬ সালে হিন্দু জিমখানায় দলে বালুকে নির্বাচিত করার পর, তাঁর জীবন সারা বিশ্বের মানুষের প্রেরণা হয়ে ওঠে। এবার তাঁর জীবনের গল্প ফুটে উঠবে বড় পর্দায়। সেই ছবির পরিচালনা করবেন তিগমাংশু ধুলিয়া, খবর তেমনটাই। যদিও অজয় দেবগন বা তিগমাংশু ধুলিয়া কারও কাছ থেকেই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও স্বীকারোক্তি পাওয়া যায় নি, সেই অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

চলচ্চিত্র প্রযোজক প্রীতি সিনহা নিজের এক্স হ্যান্ডেলে এই নতুন প্রজেক্টের কথা সামনে আনতেই দর্শকদের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে। রাম গুহ-র লেখা বই ‘এ কর্নার অফ আ ফরেন ফিল্ড’-এর উপর ভিত্তি করে ছবির গল্প ফুটে উঠবে পর্দায়। এই বইতে রয়েছে ভারতীয় উপমহাদেশের ক্রিকেটের একটি ঐতিহাসিক বিবরণ। এটি শুধু নিছক খেলার ইতিহাসই নয়, তার উর্ধ্বে গিয়েও রয়েছে নানা বিবরণ। সিকে নাইডু এবং শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেট কিংবদন্তির কথাও রয়েছে সেখানে। তবে কোন কোন চরিত্র ছবিতে দেখতে পাওয়া যাবে, তা বলবে সময়। বলিউড সিঙ্ঘমের হাতে রয়েছে ব্যাক টু ব্যাক মুভি। সম্প্রতি রোহিত শেট্টির ‘সিঙ্ঘম রিটার্ন’-এর শুটিং নিয়ে ব্যস্ত অভিনেতা। দিওয়ালিতে আসছে এই ছবি, অন্যদিকে চলতি বছরের শেষে আসছে ‘রেড টু’।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube