ভোট মিটতেই অশান্ত হয়ে উঠল উত্তর কলকাতা । বেলেঘাটা বিধানসভার ট্যাংরায় তাপস রায়ের এজেন্টকে মারধর করার ঘটনা প্রকাশ্যে এল । এই ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলরের অনুগামীর বিরুদ্ধে । পাশাপাশি জানা যায়, বিধাননগরের ৬ নং ওয়ার্ডেও আক্রান্ত হন বিজেপি কর্মী । বিক্ষিপ্ত অশান্তি নিয়ে নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন । পাশাপাশি দুই ঘটনা নিয়েই রিপোর্ট তলব করা হয় বলেও জানা যায় ।
ভোটের পরেও উত্তপ্ত হয়ে রয়েছে বেলেঘাটা । একাধিক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠে চলেছে তৃণমূলের বিরুদ্ধে । ইতিমধ্যেই উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের এজেন্ট রমেশ সাউকে মারধরের অভিযোগ মিলেছে । এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষভাবে মিডিয়া ওয়াচের মাধ্যমে নজরদারি রাখছে জাতীয় নির্বাচন কমিশন ।
তবে এই ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা প্রাথমিকভাবে বিশেষভাবে মিডিয়া ওয়াচের মাধ্যমে নজরদারি রাখছে গোটা পরিস্থিতির উপর । পরবর্তীকালে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন ।
এই প্রসঙ্গে আরও উল্লেখ্য, বিধাননগরে ৬ নম্বর ওয়ার্ডে বিজেপি এজেন্টকে মারধর করার খবরও প্রকাশ্যে আসে । ভোট শেষ হতে সেখানেও বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগের তীর ওঠে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে । এই ঘটনার পরিপ্রেক্ষিতেও জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

