রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ডায়মন্ড হারবার ছিল অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র। এই আসনে বিদায়ী সাংসদ তথা প্রার্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই কেন্দ্রেই ৪০০-র বেশি ভোটে পুনর্নির্বাচনের আবেদন করলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। দফায় দফায় বাধার মুখে পড়ে শেষপর্যন্ত ভোট দিতে পারলেন না বলেও অভিযোগ তাঁর।
শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফায় ডায়মন্ড হারবারে ভোটগ্রহণ হয়। সকাল থেকেই বিক্ষোভ-বাধার মুখে পড়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। তাঁর অভিযোগ, ডায়মন্ড হারবারের বিভিন্ন বুথে ছাপ্পা হয়েছে। বাধার মুখে পড়ে নিজের কেন্দ্রে ফিরতেই পারেননি। তাই ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না খোদ বিজেপি প্রার্থী। বুথ এজেন্টদের মারধর করা হয়েছে, তাঁদের অনেকেই ভোট দিতে পারেনি বলে দাবি ববির। পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ওই কেন্দ্রের বামপ্রার্থী প্রতিকুর রহমান।
ডায়মন্ড হারবারের ৪০০-র বেশি বুথে এবং মথুরাপুরের ১২ টি পুনর্নির্বাচনের দাবি জানিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, ওই বুথগুলিতে দেদার ছাপ্পা ভোট হয়েছে। অনেক ভুয়ো ভোট পড়েছে। সিসি ক্যামেরাতেও কারচুপি হয়েছে।
পুনর্নির্বাচনের দাবি জানিয়ে তৃণমূলকে নিশানায় এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, বুথগুলিতে স্বচ্ছ নির্বাচন হলে বিজেপিকেই ভোট দিত ভোটাররা। সেই আতঙ্কেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটদানে বাধা দিয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

