ভোটের দিনেও ‘উত্তপ্ত’ ছিল সন্দেশখালি, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

বছরের শুরু থেকেই খবরের শিরোনামে বারবার উঠে এসেছে সন্দেশখালি। তাই লোকসভা নির্বাচনে বাংলায় বসিরহাট লোকসভা কেন্দ্রে বিশেষ নজর ছিল। সপ্তম দফায় এই কেন্দ্রে ভোট হয়। সেই দিনেও দফায় দফায় সন্দেশখালিতে অশান্তির ছবি সামনে এসেছে। ভোট মিটতেই হিংসার কথা উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এক্স হ্যান্ডেলে রাজভবনের তরফ লেখা হয়েছে, ‘ভোট গণতন্ত্রের সবচেয়ে পবিত্র প্রদর্শন যা কেবল ব্যালট বাক্সের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিৎ তার বাইরে নয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি ও হিংসার খবর পাওয়া গিয়েছে যার কেন্দ্রস্থল সন্দেশখালি, কোচবিহার, ভাঙড় এবং উত্তরবঙ্গের কিছু অংশ। গত ৩১ মে সন্দেশখালির মহিলাদের হুমকি দেওয়ার অভিযোগ এসেছিল, ১ জুন ভোট শুরু হওয়ার পরও অশান্তি বজায় ছিল। প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার কারণে জনগণের ক্ষোভ হিংসার রূপ নেবে তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।’

https://twitter.com/BengalGovernor/status/1796941368402522112?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1796941368402522112%7Ctwgr%5E07468793eaedb98dc6ede2ff044fbbf9f113ffa0%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fwb-guv-c-v-ananda-bose-seeks-report-on-sandeshkhali-election-violence%2F

গত পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ এনে লেখা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনেও ব্যাপক হিংসা হয়েছিল যার ফলে রাজ্যপালকে গ্রাউন্ড জিরোতে নেমে পরিস্থিতির উপর নজর রাখতে হয়েছিল। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটল।’ কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘মাস্টারমাইন্ড কারা সবাই জানে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণ তাদের ছাড়বে না।’

রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোস বাংলায় পা রাখার কয়েকদিনের মধ্যেই শুরু হয় রাজ্য-রাজ্যপাল তরজা। বিভিন্ন ইস্যুতে শাসক দল তৃণমূলকে নিশানা করেছেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের সময়েও ভোট হিংসা নিয়ে সরব হয়েছিলেন। লোকসভা নির্বাচনের আগেও তিনি জানিয়ে দিয়েছিলেন, কোনওরকম হিংসা-অশান্তি বরদাস্ত করা হবে না। তবে সাত দফার ভোটে বাংলায় একাধিক হিংসার ঘটনা ঘটেছে। তা নিয়েই আরও একবার সরব হলেন রাজ্যপাল। রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করা হল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube