সুনীলের নীল যুগের অবসান

মাঝে আর মাত্র কয়েকটা দিন । তারপরই সুনীলের নীল যুগের অবসান । আগামী ৬ জুন যুবভারতীতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন সুনীল ছেত্ত্রী । বিশ্বকাপ কোয়ালিফাইয়িং রাউন্ডে কুয়েতের বিরুদ্ধে ম্যাচটিই দেশের জার্সিতে ভারত অধিনায়কের শেষ ম্যাচ ।

শেষ হচ্ছে নীলাকাশে সুনীল যুগ । দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক ফুটবল জীবনে ইতি ঘটছে । বর্ণময় জীবনে দেশের হয়ে ১৫০ ম্যাচে করেছেন ৯৪ গোল । শততম গোল করার আগেই থামছেন সুনীল ।

দেশের জার্সিতে গোল করার সর্বকালীন রেকর্ডে এখন আছেন চতুর্থ স্থানে । ঠিক লিওনেল মেসির পরেই । একটা সময় মেসিকেও টপকে গিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় তুলে এনেছিলেন ভারতীয় ফুটবলকে । ভারতীয় ফুটবলার ক্যাপ্টেন, লিডার লেজেন্ড । ব্লু টাইগার্সে শেষ হচ্ছে আস্ত একটা অধ্যায় । যুবভারতীতেই থামছেন কিংবদন্তি সুনীল ছেত্রী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube