জাতীয় দলের কোচ নির্বাচন নিয়ে ভারতীয় বোর্ডকে বার্তা দিলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট ও দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । তিনি সোশ্যাল মিডিয়ায় বোর্ডের উদ্দেশে বলেন, বুদ্ধিমত্তার সঙ্গে কোচ নির্বাচন করুন ।
তিনি আরও জানান, একজন কোচই ক্রিকেটারকে সঠিক পথ দেখান । তাঁদের ট্রেনিং শিডিউল ঠিক করে দেন । ক্রিকেটারের জীবনে তাঁর প্রভাব সবচেয়ে বেশি । তাই চিন্তাভাবনা করে, বুদ্ধিমত্তার সঙ্গেই কোচ নির্বাচন করা উচিত ।
প্রসঙ্গত, বিসিসিআই চাইছে গৌতম গম্ভীরকে জাতীয় দলের কোচ করতে । এই সময় এই বার্তার মধ্যে দিয়ে সৌরভ ঠিক কী বলতে চেয়েছেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

