৬ জুন যুবভারতীতে পরিক্রমা শেষ, বিদায়বেলায় ‘নীল’ যুগ

জাতীয় দলের জার্সিতে খেলে দেশকে নানান সাফল্য এনে দিয়েছেন সুনীল ছেত্রী । ২০০৪ সালে অনূর্ধ্ব ২০ দলের হয়ে সাউথ এশিয়ান গেমসে রূপো জয় দিয়ে শুরু । ভারতীয় দলের হয়ে ২০০৭, ২০০৯ এবং ২০১২ তিনবার নেহেরু কাপ জিতেছেন সুনীল । ২০০৮ সালে জিতেছেন এএফসি চ্যালেঞ্জ কাপ ।

চারবারের সাফ চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ী দলের সদস্য তিনি । সাফ কাপ জিতেছেন ২০১১, ২০১৫, ২০২১ এবং ২০২৩ সালে । ২০১৮ এবং ২০২৩ সালে তাঁর নেতৃত্বেই ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতেছে ভারত । ২০২৩ সালে জিতেছেন ট্রাই নেশন সিরিজ ।

দেশকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবেও জিতেছেন বহু পুরস্কার । সাফ চ্যাম্পিয়নশিপে সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ৪ বার । ২০১১, ২০১৫, ২০২১ এবং ২০২৩ সালে । এই টুর্নামেন্টে তিনবার সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও ঝুলিতে পুরেছেন সুনীল ছেত্রী । ২০১৮ ইন্টার কন্টিনেন্টাল কাপেও সেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন । এআইএফএফ-এর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ৭ বার ।

পাশাপাশি প্রথম ফুটবলার হিসাবে খেলরত্ন জিতেছেন তিনি । এছাড়াও বেশ কিছু রেকর্ডের মালিক সুনীল ছেত্রী । সাফ চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা তিনি । এএফসির সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ভারতীয় ফুটবলারদের মিলিয়ে ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা তিনিই । আর কয়েকটা দিন পরেই থমকে যাবে এই ইতিহাস । যুবভারতী সাক্ষী থাকবে এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তির ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube