ফের বৃষ্টির ভ্রুকুটি। বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভিজছে। আগামী কয়েকটি চলবে বৃষ্টি। তার জেরে অনেকটাই কমেছে তাপমাত্রা। বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রপাতের সতর্কতা রয়েছে। উপকূলের জেলাগুলিতে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। অন্যান্য জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামীকাল (শনিবার) ও রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া সহ একাধিক জেলায় বৃষ্টি হবে। কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিও বৃষ্টিতে ভিজবে। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বস্তিদায়ক হবে। আকাশ মেঘলা থাকবে।

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও আগামী পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নীচের তিন জেলা- মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা জানিয়েছে হাওয়া অফিস।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতের মূল ভূখণ্ড কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী তিনদিনের মধ্যে বাংলায় মৌসুমি বায়ু ঢুকে পড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি বছর সময়ের আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কেরলে ঢুকে পড়েছে বলেই জানিয়েছে মৌসম ভবন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

