ভোটের রাতেই নদিয়াতে খুন বিজেপি কর্মী! কাঠগড়ায় শাসকদল

শনিবার ছিল লোকসভা নির্বাচনের অন্তিম দফার ভোটগ্রহণ পর্ব । আর সেই দিনও প্রকাশ্যে আসে নদিয়ায় এক বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ । অভিযোগ তলা হয় তাঁকে গুলি করে মারার । ঘটনার জেরে মৃত্যু হয় ৩৪ বছর বয়সী হাফিজুল শেখের ।

এদিনের ঘটনায় জানা যায়, নদিয়া জেলার কালীগঞ্জ থানার চাঁদপুরে, হাফিজুল শেখ রাতের বেলার নিজের বাড়ির পাশে ক্যারাম খেলছিলেন । স্থানীয় সূত্রে দাবি ওঠে সেই সময় হঠাৎ করেই কয়েকজন দুষ্কৃতী সেই স্থানে এসে উপস্থিত হয় । অভিযোগ আনা হয় খুব কাছ থেকে হাফিজুল শেখকে গুলি করে তাঁরা । গুলি লাগে হাফিজুল শেখের মাথায় । এরপর ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি । খুনের পর তাঁর মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগও ওঠে ।

এই ঘটনায় মৃতের পরিবারের আরও অভিযোগ, হাফিজুলকে খুন করার পর তাঁর ভাইদের বাড়িতে গিয়েও আক্রমণ করে দুষ্কৃতীরা । একই সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করে, কালিগঞ্জ এলাকায় সক্রিয় ছিলেন ওই বিজেপি কর্মী । শুধুমাত্র রাজনৈতিক কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে । পাশাপাশি জানা যায়, পুলিশের তদন্তের উপর মৃতের পরিবারের আস্থা নেই; পরিবারের দাবি এই ঘটনায় তাঁদের সিবিআই তদন্ত চাই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube