সপ্তম দফা লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া ও নৈহাটি । শনিবার গভীর রাতে প্রকাশ্যে এল বোমাবাজির ঘটনা । একাধিক অঞ্চলে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত ছড়ায় ব্যাপক আতঙ্ক । তদন্ত শুরু করে পুলিশ ।
সপ্তম দফা নির্বাচন কাটতে না কাটতেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি পৌরসভা অঞ্চলের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটে ।
পাশাপাশি ভাটপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতার বাড়ির পাশে বোমাবাজির ঘটনা ঘটে । রাতের অন্ধকারে এই বোমাবাজির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা ।
দু’জায়গার বোমা ফাটার ছবি ধরা পড়ে সিসিটিভি ফুটেজেও । স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে আবারও ২০১৯ সালের প্রতিচ্ছবি দেখবে ভাটপাড়া, নৈহাটিবাসী?
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

