চুরির অপবাদে এক কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল দক্ষিন ২৪ পরগনা জেলার বারুইপুর অঞ্চলে । বুধবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানা এলাকার উত্তরভাগে ।
এই ঘটনায় জানা যায়, মামার বাড়িতে বেড়াতে এসেছিল কিশোর । তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিসপত্র চুরি করেছে । এই অভিযোগে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয় । দাবি ওঠে, সেখানেই তাকে বেধড়ক মারা হয় । গুরুতর আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ।
খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে । এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা । তাঁদের বক্তব্য এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয় । সেই বিষয়টি ঢাকতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তোলেন তাঁরা ।
এই ঘটনায় মৃতের মা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন বলে খবর । তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি । আশ্রমের সাথে যোগাযোগ করা হলে সেখানকার সদস্যরা কিছু বলতে চাননি । অভিযোগের কথা বললে তাঁরা সংবাদ মাধ্যমের ক্যামেরা কেড়ে নেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

