নিম্ন আদালতেও মিলল না স্বস্তি। সুপ্রিম কোর্টের নির্দেশমত আগামী কাল অর্থাৎ ২ জুন তিহাড়ে ফিরতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শুনানি চলাকালীন ইডির তরফে অভিযোগ করা হয়, শারীরিক অসুস্থতা নিয়ে মিথ্যে অভিযোগ করেছেন কেজরিওয়াল। এরপরই রায় সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নেয় আদালত। সেই কারণে আপাতত তাঁকে জেলে ফিরতে হবে।
গত সপ্তাহেই অতিরিক্ত সাত দিনের জন্য জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তাঁর আবেদনে বলা হয়েছিল,অরবিন্দ কেজরিওয়ালের বেশ কিছু শারীরিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তার মধ্যে রয়েছে পিইটি-সিটি স্ক্যান, এই পরীক্ষাটির মাধ্যমে মূলত শরীরে ক্যানসার নির্ধারণ করা হয়। শেষ পর্যন্ত শীর্ষ আদালত আপ সুপ্রিমোর আবেদন শোনেনি।
শীর্ষ আদালত জানিয়ে দেয়, নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারবেন অরবিন্দ কেজরিওয়াল। এরপরই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হন আপ প্রধান। এদিনের শুনানি শেষে ৫ জুন পর্যন্ত আয় সংরক্ষিত রাখে আদালত। অর্থাৎ ২ তারিখ তিহাড়ে ফিরতে হবে অরবিন্দ কেজরিওয়াল। গতকালই এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিয়েছেন, রবিবার দুপুরের পরই আত্মসমর্পণ করবেন আপ প্রধান।
গত মার্চ মাসে আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল। এরপর একমাসেরও বেশী সময় ধরে দিল্লির তিহাড় জেলে বন্দী ছিলেন তিনি। গত ১০ মে সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। লোকসভা নির্বাচনে দলের হয়ে প্রচার করতে চেয়ে জামিনের আবেদন করেছিলেন আপ সুপ্রিমো, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ দিনের জামিন পান কেজরিওয়াল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

