দেবশ্রী চৌধুরীকে ‘গো ব্যাক’ স্লোগান, BJP প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ

বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। এমনকি তাঁর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে জয় হিন্দ ভবনের ২১৯ ও ২২০ নম্বর বুথে উত্তেজনা ছড়িয়েছে। এনিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী।

ভুয়ো ভোটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান দেবশ্রী চৌধুরী। সেইসময়েই তৃণমূলের কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায় কয়েকজন তৃণমূল কর্মীকে নিয়ে বুথের সামনে দাঁড়িয়ে ছিলেন। বিজেপি প্রার্থী জানতে চান, তিনি কীভাবে বুথের সামনে জমায়েত করছেন? রাজ্য পুলিশকেও এনিয়ে প্রশ্ন করেন। এরপর অবশ্য তৃণমূল কাউন্সিলর সেখান থেকে চলে যান। কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা ভিড় জমায়। দেবশ্রী চৌধুরীকে ঘিরে ‘গো ব্যাক’ ও ‘চোর’ স্লোগান দেওয়া হয়। তিনি গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে তৃণমূলের কর্মীরা তাঁর গাড়িতে হামলা করে বলেও অভিযোগ ওঠে।

বিক্ষোভের মুখে পড়ে ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যান দেবশ্রী চৌধুরী। যদিও এই ঘটনাটিকে বেশি গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী। তাঁর কথায়, ‘পিছিয়ে পড়া মানুষরা যত স্লোগান দেবে তিনি তত এগিয়ে যাবেন।’

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন দেবশ্রী চৌধুরী। ২০২৪-এ তাঁকে কলকাতা দক্ষিণে প্রার্থী করে পদ্ম শিবির। তাঁর প্রতিদ্বন্দ্বী এই কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী মালা রায় এবং বাম প্রার্থী সায়রা শাহ হালিম।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube