টানা তিন মাস ধরে বহু কর্মসূচি, প্রচার। অবশেষে শেষ লগ্নে এসে পৌঁছেছে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। সপ্তম দফায় বাংলার ৯ কেন্দ্রে ভোট চলছে। ভোট দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সামনে হাত দিয়ে দেখালেন ‘ভিক্ট্রি’ সাইন।
দক্ষিণ লোকসভা কেন্দ্রের বাসিন্দা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার ভোট সপ্তমীতে এই কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যান তিনি। সেখানে উপস্থিত মহিলাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। তারপর বুথের ভিতর ঢুকে যান। বুথ থেকে বেরিয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে ‘ভিক্ট্রি’ সাইন দেখান। তবে কোনও কথা বলেননি। রাজনৈতিক মহলের একাংশের মতে, ‘ভিক্ট্রি’ সাইন দেখিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন তৃণমূল বড় সাফল্য পাবে।
এদিন সকালেই মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিগত ৫ বছরে মানুষ বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মানুষের বিতৃষ্ণা জন্মেছে। ভোটবাক্সে তার প্রতিফলন ঘটছে।’ অভিষেকের কথায়, এবারে প্রত্যাখ্যানের ভোট হচ্ছে। আগামী ৪ তারিখ বিজেপি সরকারকে উচিৎ শিক্ষা দেবে মানুষ।
উল্লেখ্য, সপ্তম দফায় উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, মথুরাপুরে ভোট গ্রহণ চলছে। এই ৯ কেন্দ্রের গত লোকসভা নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল (TMC)। এবারেও সেগুলি নিজেদের দখলে রাখতে চাইছে শাসক দল। অন্যদিকে, বিজেপি আসন ছিনিয়ে নিতে মরিয়া। যদিও ২৪-এর ভোটে ফের ৯ আসনেই জয় নিয়ে আশাবাদী তৃণমূল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

