বাংলার ৯ কেন্দ্রে ভোট। সকাল থেকেই দিকে দিকে অশান্তির ছবি স্পষ্ট। যার জেরে মাথায় হেলমেট পড়ে ভোট দিতে এলেন এক ভোটার। এমনই ছবি ধরা পড়ল বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব বারাসত আদর্শ বিদ্যাপীঠ ভোটগ্রহণ কেন্দ্রে। দেখা গিয়েছে, এক ভোটার মাথায় হেলমেট পড়ে, পায়ে হেঁটে এসেছেন ভোট দিতে। ভোটের লাইনে দাঁড়ানো অন্যান্য ভোটাররাও যা দেখে রীতিমত হতবম্ব।
সকাল থেকে বিভিন্ন জায়গায় উত্তপ্ত পরিস্থিতি। ভোটগ্রহণ কেন্দ্রে আসতে ভয় পাচ্ছেন ভোটাররা। ভোট উৎসবের নামে যে সন্ত্রাস চলছে তা থেকে বাঁচতেই, মাথায় হেলমেট পড়ে ভোট দিতে এলেন বারাসত (Barasat) লোকসভা কেন্দ্রের বাসিন্দা সৌর মন্ডল। তিনি জানান ভোট সন্ত্রাসের আবহে নিজের মাথা বাঁচাতেই এমন সিদ্ধান্ত তাঁর।
নির্বাচন ঘোষণার পর থেকেই বারবার খবরের শিরোনামে উঠে এসেছে বেশ কিছু এলাকা। যার মধ্যে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি একটি। এককথায় লোকসভা নির্বাচনের অন্যতম ইস্যু এই সন্দেশখালি। ইডির ওপর হামলা, বেতাজ বাদশা তথা তৃণমূল নেতা গ্রেফতার, দফায় দফায় বিক্ষোভ যার জেরে প্রথম থেকেই শিরোনামে এই সন্দেশখালি। একইভাবে শনিবার সকালে অর্থাৎ ভোটের দিনও অশান্ত হয়ে ওঠে সন্দেশখালি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

