চলছে ভোটের শেষ দফা। বাংলার ৯ কেন্দ্রে ভোট। নির্বাচন ঘোষণার পর থেকেই বারবার খবরের শিরোনামে উঠে এসেছে বেশ কিছু এলাকা। যার মধ্যে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি একটি। এককথায় লোকসভা নির্বাচনের অন্যতম ইস্যু এই সন্দেশখালি । ইডির ওপর হামলা, বেতাজ বাদশা তথা তৃণমূল নেতা গ্রেফতার , দফায় দফায় বিক্ষোভ যার জেরে প্রথম থেকেই শিরোনামে এই সন্দেশখালি। একইভাবে শনিবার সকালে অর্থাৎ ভোটের দিনও অশান্ত হয়ে ওঠে সন্দেশখালি। ঘটনায় মাথা ফেটে যায় এক বিজেপি কর্মীর। এলাকায় ন্যাজেট থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে সিপিএম -কে বাধার অভিযোগ হিঙ্গলগঞ্জে। পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। এই অশান্তির মাঝেই বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েন। ভোট দিয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘জীবনে প্রথম নিজে ভোট দিলাম, প্রথম ভোট দেবে সন্দেশখালি’।
ভোটের আগে থেকেই উত্তপ্ত ভাঙড়। ভোটের দিনও কোনো পার্থক্য নেই সেই ছবির। রক্ত ঝরেছে ভাঙরের নলমুড়িতে। আইএসএফ তৃণমূলের খন্ডযুদ্ধে উত্তেজনা। রানীগাছিতে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ। আইএসএফ প্রার্থীর গাড়িতে হামলা। ভাঙচুর করা হয় প্রার্থীর গাড়ি। অভিযোগের তীর তৃণমূলের দিকে। উত্তেজনা ভাঙড়ের সাতুলিয়াতেও। আইএসএফ এবং সিপিএম কর্মীদের মারধর। হামলার অভিযোগ তৃণমূলের দিকে। অপরদিকে ভাঙড়ে পৌঁছেছে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সেখানে গিয়েই আইএসএফকে নিশানা সায়নীর।
বারাসত লোকসভা কেন্দ্রেও বিক্ষিপ্ত অশান্তির ছবি স্পষ্ট। বারাসতের নেহেরু কলোনিতে উত্তেজনা বাধে, ঘটনায় আক্রান্ত এক মহিলা বিজেপি কর্মী। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে এসেছে। অপরদিকে, বারাসতে বিক্ষোভের মুখে আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। এলাকা ছাড়ার হুমকি তাপস বন্দ্যোপাধ্যায়কে। অবশেষে এলাকা ছাড়েন প্রার্থী। আবার এই বারাসতেই ক্যামেরাবন্দি হয়েছে এক অন্য ছবি। অশান্তির ভয়ে হেলমেট মাথায় ভোট দিতে এলেন এক ভোটার।
দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়দহে তৃণমূল কার্যালয়ে আগুন। খড়দহ পুরসভার ২ নং ওয়ার্ডের ঘটনা। ঘটনার তদন্তে রহড়া থানার পুলিশ। ঘোলায় বুথ এজেন্টকে খুনের হুমকি। রবীন্দ্রনগরে শীলভদ্রকে বাধার অভিযোগ, গো ব্যক স্লোগান তৃণমূলের। অন্যদিকে, নির্বাচন বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে কাঠগড়ায় তৃণমূল ব্লক সভাপতি । ভোটের দিনও ভোটের প্রচার করছেন বলে অভিযোগ। উত্তর কলকাতার ২ নং ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, কোথায় দিতে হবে ভোট, নির্দেশ দিচ্ছেন ব্লক সভাপতি ।
একই ছবি জয়নগরে। সাতসকালেই উত্তপ্ত হয় কুলতলি। পুকুরে ইভিএম ফেলে দেন গ্রামবাসীরা। চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। কুলতলিতে বিজেপি কর্মীকে মেরে হাত ভেঙে দেওয়ারও অভিযোগ। রণক্ষেত্র ক্যানিং-এর গোলাবাড়িতেও। অভিযোগ, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের। প্রতিবাদ করায় সংঘর্ষ বাধে। এরপরই পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। জয়নগরের ফুলতলিতেও তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা। আহত হয়েছেন দু’দলেরই বেশ কয়েকজন।
মিঠুনের উদ্দেশে চোর স্লোগান । বেলগাছিয়ায় মহাগুরুকে নিশানা তৃণমূল কর্মীদের। সকালেই বাধার অভিযোগ তাপস রায়কে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, উত্তেজনা কাশীপুর এলাকায়। উত্তপ্ত দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রও। সিপিএম প্রার্থী সায়রা সাহ হালিমের বুথ এজেন্ট কৌস্তুভ চট্টোপাধ্যায় আক্রান্ত। অন্যদিকে খবরের শিরোনামে ডায়মন্ড হারবারকেও বারবার দেখা যায়। বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে বাধা দেওয়ার অভিযোগ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

