বাংলার ৯ কেন্দ্রে ভোট চলছে। সকাল থেকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বিভিন্ন বুথে ভিড় সাধারণ মানুষের। বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। একদিকে যখন এনিয়ে পরিস্থিতি উত্তপ্ত সেইসময়ে ভোট দিতে পারলেন না শতাধিক ভোটার। তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চাঞ্চল্য জয়নগর লোকসভা কেন্দ্রে।
ঘটনাটি ঘটেছে জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাসন্তী বিধানসভার ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া গ্রামে। ৯৫ নম্বর বুথের প্রায় শতাধিক ভোটার ভোট দিতে যেতে পারলেন না। অভিযোগ, শাসক দল তৃণমূল হুমকি দিয়েছে ৪ তারিখের পর দেখে নেওয়া হবে। প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েও কোনও সুরাহা হয়নি বলেই দাবি গ্রামবাসীদের।
এলাকাবাসীদের অভিযোগ, ‘তৃণমূলের গুণ্ডারা ভোট দিতে দিচ্ছে না। আমরা কোনও দল করি না। কিন্তু ওরা ভাবছে আমরা বিজেপিকে ভোট দিয়ে দেব।’ বুথে যাওয়ার আগেই তাঁদের আটকে দেওয়া হয়েছে বলেও দাবি স্থানীয় মহিলাদের। ভোট দিতে না পাড়ায় আক্ষেপ জানিয়েছেন গ্রামবাসীরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

