রাত পোহালেই সপ্তম অর্থাৎ অন্তিম দফার ভোট। বাংলার ৯ কেন্দ্রে নির্বাচন হবে। কমিশনের নির্দেশিকা মেনে বৃহস্পতিবার ছিল শেষ প্রচার। এবার ভোটের আগের দিন ভোট চেয়ে টাকার প্রলোভন দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগর ৫ নম্বর ওয়ার্ডে। বিজেপি নেতা কানু বসাকের বিরুদ্ধে অভিযোগ তিনি ভোটের আগের দিন বাড়ি বাড়ি গিয়ে বিজেপিতে ভোট দিতে টাকার প্রলোভন দিচ্ছেন। স্থানীয় তৃণমূলের নেতাদের অভিযোগ, আজ হাতেনাতে ধরা হয়েছে ওই বিজেপি নেতাকে। অভিযুক্ত কানু নিজেকে বিজেপির তফসিলি মোর্চার সহ-সভাপতি হিসেবে পরিচয় দেন। তৃণমূল কাউন্সিলর সঞ্জয় রাহার অভিযোগ, প্রত্যেকবার ভোটের আগে বিজেপি এই ধরনের কাজ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করেছে বলেই খবর।
যদিও টাকার প্রলোভন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা কানু বসাক। তাঁর পাল্টা দাবি, তিনি প্রায়ই ওই এলাকায় ঘুরতে আসেন। ভোট প্রচার বা টাকা দেওয়ার ঘটনা ঘটেনি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

