লোকসভা নির্বাচনের শেষ দফায় পশ্চিমবঙ্গের ৯ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে বসিরহাট কেন্দ্রে বিশেষ নজর রয়েছে। বছরের শুরু থেকেই উত্তপ্ত পরিস্থিতি সন্দেশখালিতে। শনিবার ফের একবার রক্তারক্তি কাণ্ড। বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, সন্দেশখালির (Sandeshkhali) বয়রামারি এলাকায় একটি বুথে ছাপ্পা ভোট চলছিল। বিজেপি কর্মী প্রতিবাদ করলে তৃণমূলের লোকেরা তাঁকে মারধর করে। ওই বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। খবর পেয়ে ন্যাজাট থানার ওসি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শনিবার সকাল থেকেই সন্দেশখালিতে উত্তপ্ত পরিস্থিতি। দক্ষিণ খুলনা অঞ্চলে পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ আনা হয়েছে বিজেপির বিরুদ্ধে। যদিও গেরুয়া শিবির এই অভিযোগ অস্বীকার করেছে।
ভোটের আগের রাতেও অশান্তির ছবি দেখা গিয়েছে সন্দেশখালিতে। অভিযোগ, গতকাল রাতে বেড়মজুর এলাকায় আচমকাই পুলিশ এলাকার কিছু পুরুষদের আটক করতে ঢুকে পড়ে। এনিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। বিজেপি কর্মীরা প্রতিবাদ করলে তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ।
চলতি বছরের শুরু থেকেই সন্দেশখালির পরিস্থিতি উদ্বেগজনক। শেখ শাহজাহানের গ্রেফতারি, স্থানীয় মহিলাদের আন্দোলন, হিংসায় দফায় দফায় উত্তেজনার পারদ চড়েছে। এরইমধ্যে লোকসভা নির্বাচন চলছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি। গতবছর তারকা প্রার্থী নুসরত জাহান (Nusrat Jahan) বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। এবারে প্রাক্তন সাংসদ তথা হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামকে টিকিট দিয়েছে শাসক দল। আসন ছিনিয়ে নিতে বিজেপির প্রার্থী সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র। বামেদের প্রার্থী সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

