শেষ দফার লোকসভা নির্বাচনে বাংলার ৯ কেন্দ্রে ভোট চলছে। এদিন সকালে ভোট দিতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি। পাশাপাশি শেষ দফার সবকটি আসনেই জয় নিয়ে নিশ্চিত তৃণমূল নেতা।
শনিবার সকালে দক্ষিণ কলকাতার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিগত ৫ বছরে মানুষ বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মানুষের বিতৃষ্ণা জন্মেছে। ভোটবাক্সে তার প্রতিফলন ঘটছে।’ অভিষেকের কথায়, এবারে প্রত্যাখ্যানের ভোট হচ্ছে। আগামী ৪ তারিখ বিজেপি সরকারকে উচিৎ শিক্ষা দেবে মানুষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যান নিয়েও কটাক্ষ করেন অভিষেক। বলেন, ‘আমি ভোট দিতে আসার আগে বাড়িতে ১০ মিনিট ধ্যান করে এসেছি,কেউ কি জানতে পারল?’ কটাক্ষের সুরে প্রশ্ন তোলেন, মিডিয়া নিয়ে ধ্যান করতে বসলে কি গরীব মানুষের কোনও উপকার হবে?
উল্লেখ্য, শনিবার, সপ্তম দফায় বাংলার যে ৯ কেন্দ্রে ভোট চলছে গত লোকসভা নির্বাচনে সবকটি আসনই জিতেছিল তৃণমূল। এবারেও সেগুলি নিজেদের দখলে রাখতে চাইছে শাসক দল। অন্যদিকে, বিজেপি আসন ছিনিয়ে নিতে মরিয়া। এরমধ্যে ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের নির্বাচনী কেন্দ্রে হ্যাট্রিক করা নিয়েও আত্মবিশ্বাসী তৃণমূল নেতা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

