বরাহনগরে বাম প্রার্থীকে ধাক্কা! গো ব্যাক স্লোগান, তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ

সকাল থেকেই শুরু হয়েছে সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণ। বাংলার ৯ কেন্দ্রে লোকসভা নির্বাচনের পাশাপাশি ১ কেন্দ্রে চলছে বিধানসভা উপনির্বাচন। ভোট চলাকালীন বরাহনগরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে ধাক্কা মারা হয় বলে অভিযোগ। বুথ পরিদর্শনে গেলে তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগের আঙুল উঠেছে।

শনিবার সকালে বরাহনগরের বিকেসি কলেজে ভোট গ্রহণ চলছিল। জানা যায়, বুথে গিয়ে এজেন্টদের সঙ্গে কথা বলেন তন্ময় ভট্টাচার্য। সেইসময় তৃণমূলের নেতারা তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ। পাল্টা জবাব দেন তিনি। এরপরই বচসা থেকে হাতাহাতি শুরু হয়। সেইসময়েই তন্ময় ভট্টাচার্যকে ধাক্কা মেরে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

সিপিএম প্রার্থীর অভিযোগ, বুথে সিপিএম এজেন্টকে ধমক দেওয়া হচ্ছে। কটাক্ষ করে বলেন, ‘ওরা আমাকে বলছে, ২ মিনিট লাগবে বুঝে নিতে। আমিও বলেছি তোমার যদি ২ মিন লাগে আমারও ২ সেকেন্ড লাগবে। তৃণমূলের জোর কমছে। ওদের ঘুষির জোর কমছে।’ পাল্টা তৃণমূল কর্মীদের অভিযোগ, সিপিএম প্রার্থী বুথে ঢুকে এজেন্টদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে বরাহনগরের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তাপস রায়। চলতি বছরের শুরুর দিকেই দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন তিনি। তাঁকে লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার প্রার্থী করেছে গেরুয়া শিবির। এদিকে তাপস রায়ের ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন হচ্ছে শনিবার। তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী সজল ঘোষ এবং সিপিএম প্রার্থী করেছে তন্ময় ভট্টাচার্যকে। আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের দিনেই উপনির্বাচনের ফল ঘোষণা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube