অন্তিম দফার নির্বাচনের আগেই দফায় দফায় অশান্তির খবর আসছে। এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম কর্মীদের মারধর করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য।
জানা গিয়েছে, যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharya) নির্বাচনী এজেন্টের স্বামীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। একইসঙ্গে গাঙ্গুলিবাগানে তিনজন সিপিএম কর্মীকে মারধর এবং পোলিং এজেন্টের ফর্ম ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ উঠেছে। কাঠগড়ায় শাসক দল তৃণমূল। ঘটনাস্থলে যান সৃজন ভট্টাচার্য। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে তৃণমূল (TMC) কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় টহলদারি চলছে বলে খবর। ভোটের মুখেই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে আহতের সংখ্যা একাধিক। কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এবার সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ।
উল্লেখ্য, কয়েকদিন আগেই পাটুলিতে এক ক্যানসার আক্রান্ত বাম কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে সৃজন ভট্টাচার্য সহ বাম কর্মী-সমর্থকরা পাটুলি থানার সামনে পথ অবরোধ করেছিলেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

